দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুরে ডিজেলভর্তি ড্রামে পড়ে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরাফ পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাড়ির বারান্দায় খেলতে গিয়ে পরিবারের অগোচরে ঢেকে রাখা একটি প্লাস্টিকের ড্রামে পড়ে যায় সে। ড্রামটিতে ট্রাকের ট্যাংকি থেকে নামানো প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করে রাখা ছিল। এতে পড়ে গিয়ে শিশু আরাফ ডিজেল পান করে ফেলে বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের একটি ট্রাকের ট্যাংকি ফুটো হওয়ায় তেল সংরক্ষণের জন্য সাময়িকভাবে ড্রামে রাখা হয়েছিল। অসাবধানতাবশত সেই ড্রামেই দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পরিবারে শোকের মাতম বিরাজ করছে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এমএস/